
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার শাহজালাল মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারের সাবেক ট্রেজারার এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়ার সঞ্চালনায় এবং সভাপতি মো. শাহীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রবাসে কষ্টার্জিত অর্থ দিয়ে দেশ-বিদেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে তাঁরা মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে নিজ উপজেলায় দরিদ্র মানুষের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আরও বেশি সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. গৌছ আলী।
সংবর্ধনার জবাবে আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া বলেন, দেশ-বিদেশের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে তাঁর সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাঁকে সম্মানিত করায় তিনি বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্বারি তুহিন মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এসপি সেবু স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার এমাদ উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, আশুগঞ্জ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেন্টু আলী, যুক্তরাজ্যের ম্যানচেস্টার শাহজালাল মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারের চেয়ারম্যান ও দশঘর ইউনিয়নের প্রবাসী সমাজসেবক আনছার উদ্দিন, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হেকিম উদ্দিন মাস্টারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, প্রবাসী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা বিজেপির আহ্বায়ক এসএম রফিক আহমদ, পৌর জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান, উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবের আহমদ, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে